# প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-05
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/prdhanmntreer-svaptitwe-mntriprishder-boithk-onushthit](https://dailyfulki.com/article/prdhanmntreer-svaptitwe-mntriprishder-boithk-onushthit)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6820.md](https://dailyfulki.com/news/6820.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। তার সভাপতিত্বে সকাল ১০টায় শুরু হয় মন্ত্রিপরিষদ সভা। সভায় যোগ দেন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির সভা ও সবশেষ অগ্রগতি পর্যালোচনা করবেন প্রধানমন্ত্রী।

দুপুর সাড়ে ১২টায় সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টার পরিচালনার জন্য গঠিত কমিটির সভা এবং দুপুর ২টায় দক্ষতা বিষয়ক সরকারি সনদায়ন প্রমিতকরণে গঠিত কমিটির সভায় যোগ দেবেন তারেক রহমান।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
