# ট্রেনে ঈদযাত্রায় ১৫ মার্চের টিকিট মিলবে আজ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-05
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/trene-eedzatraz-15-marcer-tikit-milbe-aj](https://dailyfulki.com/article/trene-eedzatraz-15-marcer-tikit-milbe-aj)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6817.md](https://dailyfulki.com/news/6817.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকে শুরু হয়েছে। রেলওয়ের ঘোষণা অনুযায়ী, যারা আগামী ১৫ মার্চ ভ্রমণ করবেন, তাদের ৫ মার্চ অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের অগ্রিম টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে।

ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে।

যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
