# খুলনায় কুপিয়ে ও গুলি করে বিএনপিনেতাকে হত্যা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-04
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/khulnay-kupiye-oo-guli-kre-bienpinetake-htza](https://dailyfulki.com/article/khulnay-kupiye-oo-guli-kre-bienpinetake-htza)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6811.md](https://dailyfulki.com/news/6811.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

খুলনা সংবাদদাতা : খুলনা মহানগরীর ব্যস্ততম ডাকবাংলো মোড়ে বাটার দোকানের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে মাসুম বিল্লাহ নামের এক ব্যবসায়ী ও বিএনপিনেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি ছিলেন।

ঘটনার পর পরই স্থানীয়রা মাসুম বিল্লাহকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘটনাস্থল হতে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী অশোক ঘোষকে আটক করেছে পুলিশ ও জনতা।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
