# সিংগাইরে অবৈধ মাটিকাটা বন্ধে মোবাইল কোর্টের অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-04
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/singgaire-oboidh-matikata-bndhe-mobail-korter-ovizan-arai-lakh-taka-jrimana](https://dailyfulki.com/article/singgaire-oboidh-matikata-bndhe-mobail-korter-ovizan-arai-lakh-taka-jrimana)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6806.md](https://dailyfulki.com/news/6806.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

মাসুম বাদশাহ, সিংগাইর ( মানিকগঞ্জ)  থেকে :মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অবৈধ মাটিকাটা বন্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (০৪ মার্চ ) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বলধারা ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫(১) ধারায় তিনটি মামলায় তিন ব্যক্তিকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডিতদের মধ্যচর নয়াবাড়ি গ্রামের  ইউসুফ আলীর ছেলে আনোয়ারকে ১ লাখ টাকা, মানিকদহ গ্রামের আব্দুস সাত্তারের ছেলে লুৎফরকে  ১ লাখ টাকা  নবগ্রাম গ্রামের মৃত রমজান আলীর ছেলে আব্দুর রহিমকে  ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।  এ সময় অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত তিনটি এস্কেভেটর (ভেকু) ও মাটি পরিবহনের একটি ট্রলি অকেজো করে দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিল উদ্দিন। তিনি জানান, জনস্বার্থে অবৈধ মাটিকাটা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন, যাতে কৃষিজমি ও পরিবেশ রক্ষা পায়।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
