# বাবর বাদ, ছয় নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-04
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/babr-bad-chy-ntun-mukh-niye-bangladese-asche-pakistan](https://dailyfulki.com/article/babr-bad-chy-ntun-mukh-niye-bangladese-asche-pakistan)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6803.md](https://dailyfulki.com/news/6803.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাবর আজম, ফখর জামানদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের এখানে জায়গা হয়নি। দলে রয়েছে একগাদা চমক।

ফখরকে নিয়ে শঙ্কার কথা আগেই জানিয়েছিল পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার। সূত্রের বরাতে পাকিস্তানি এই সংবাদমাধ্যম জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় বর্তমানে তিনি পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে আছেন। বাংলাদেশ সিরিজের দলে তাঁর জায়গা হয়নি। আজ শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অভিষেকের অপেক্ষায় আছেন ৬ ক্রিকেটার। যাঁদের মধ্যে ফারহানের শুধু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলার অভিজ্ঞতা রয়েছে।

ফারহান বাদে বাকি পাঁচ পাকিস্তানির এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। সেই পাঁচ পাকিস্তানি হলেন আবদুল সামাদ, মাজ সাদাকাত, মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ ও শামিল হোসেন। সামাদ, সাদাকাত, সাদ মাসুদ এবং শামিল হোসেন পাকিস্তান শাহিনস দলে ছিলেন, এরা সম্প্রতি আবুধাবিতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলেছেন।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলেছে ৬ ম্যাচ। যার মধ্যে দুটিতে একাদশে ছিলেন। সুপার এইটে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন তিনি। করেছেন ১০৯ রান। যার মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ৪২ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮৪ রান করেছেন তিনি। সেই ম্যাচে ৬৫ রানে জিতলেই পাকিস্তান উঠে যেত সেমিফাইনালে। তবে লঙ্কানদের বিপক্ষে সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তান জেতে ৫ রানে।

সূচি অনুযায়ী ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুরে হওয়ার কথা বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কিন্তু ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা ও ইরানের পাল্টা আক্রমণে মধ্যপ্রাচ্যে অস্থির অবস্থা বিরাজ করছে। পাকিস্তান দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে পাকিস্তানি সংবাদ জিও সুপারের এক প্রতিবেদনে জানা গেছে। সূত্রের বরাতে জানা গেছে, ভ্রমণ নিয়ে অনিশ্চয়তা বা নিরাপত্তাজনিত ঝুঁকি না থাকলেই কেবল পাকিস্তান দল বাংলাদশ সফর করবে।

বাংলাদেশ সিরিজের জন্য পাকিস্তান দল

শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা, শামাইল হুসেন
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
