# চারদিনে বাংলাদেশ থেকে বাতিল হলো ১৩১ ফ্লাইট

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-03
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/cardine-banglades-theke-batil-hlo-131-flait](https://dailyfulki.com/article/cardine-banglades-theke-batil-hlo-131-flait)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6769.md](https://dailyfulki.com/news/6769.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বাংলাদেশ থেকে সোমবার (২ মার্চ) পর্যন্ত ১০৯টি এবং আজকের তালিকায় থাকা ২২টি সহ চারদিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৩১টি ফ্লাইট বাতিল হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ২৮ ফেব্রুয়ারি ২৩ টি ফ্লাইট, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং আজ ৩ মার্চের ২২টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে মোট ১৩১টি ফ্লাইট বাতিল হয়েছে।

৩ মার্চের ফ্লাইট বাতিলের তালিকায় রয়েছে কাতার এয়ারলাইন্সের চারটি,  এমিরেটস এয়ারলাইন্সের চারটি, গালফ এয়ারের চারটি, ফ্লাই দুবাইয়ের চারটি, কুয়েত এয়ারের দুটি, জাজির এয়ারলাইন্সের চারটি।

বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ, দুবাই ছাড়া অন্যান্য রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
