# আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-02
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyar-pllee-bidzutt-elakay-ucched-ovizan-pricalit](https://dailyfulki.com/article/asuliyar-pllee-bidzutt-elakay-ucched-ovizan-pricalit)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6762.md](https://dailyfulki.com/news/6762.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আসন্ন ঈদকে ঘিরে যাত্রীদের দুর্ভোগ লাঘবে আশুলিয়ায় অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় গুরুত্বপূর্ণ নবীনগর ও পল্লী বিদ্যুৎ এলাকায় কয়েকশ’ অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয় ।

সোমবার (২ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এই অভিযানের পরে মহাসড়ক দখল করে অবৈধভাবে কেউ কোথাও কোন দোকানপাট বসালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পর্যায়ক্রমে আশুলিয়ার জামগড়া, ছয়তলা ও সাভার বাসস্ট্যান্ড বাইপাইল হেমায়েতপুরসহ বিভিন্ন স্থানে সকল অবৈধ দোকানপাট ও হকার উচ্ছেদ করা হবে। আগামী রোজার ঈদে যেন কোন যায়গায় যানজটের সৃষ্টি না হয়, এজনই উচ্ছেদ আরো বেগমন করা হবে বলেও জানান তিনি।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
