# মধ্যপ্রাচ্য সংকট, তিন দিনে শাহজালালে ৭৪ ফ্লাইট বাতিল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-02
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/mdhzpracz-sngkt-tin-dine-sahjalale-74-flait-batil](https://dailyfulki.com/article/mdhzpracz-sngkt-tin-dine-sahjalale-74-flait-batil)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6734.md](https://dailyfulki.com/news/6734.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত তিন দিনে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন।

বিমানবন্দর সূত্র জানায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ধাপে ধাপে ফ্লাইট বাতিল শুরু হয়।

সোমবার (২ মার্চ) দুপুর পর্যন্ত আরও কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে।

এর মধ্যে শনিবার বাতিল হয় ২৩টি, রোববার সর্বোচ্চ ৪০টি এবং সোমবার দুপুর পর্যন্ত ১১টি ফ্লাইটের যাত্রা স্থগিত করা হয়েছে।
বাতিল হওয়া ফ্লাইটের তালিকায় রয়েছে দেশি-বিদেশি একাধিক বড় এয়ারলাইনস। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২০টি এবং ইউএস-বাংলার ১০টি ফ্লাইট বাতিল হয়েছে।

এ ছাড়া এমিরেটস (সংযুক্ত আরব আমিরাত), গালফ এয়ার (বাহরাইন), ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) ও এয়ার অ্যারাবিয়ার (সংযুক্ত আরব আমিরাত) একাধিক ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, যাত্রীদের নির্ধারিত সময়ের অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
