# খামেনিকে হত্যা, পাকিস্তানে মার্কিন কনস্যুলেটে তাণ্ডব

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-01
- **বিভাগ (Category)**: বিশ্ব
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/khamenike-htza-pakistane-markin-knszulete-tandb](https://dailyfulki.com/article/khamenike-htza-pakistane-markin-knszulete-tandb)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6725.md](https://dailyfulki.com/news/6725.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অতর্কিত হামলায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া এই তথ্য নিশ্চিত করেছে। এনিয়ে পাকিস্তানের বন্দর নগরী করাচিতে মার্কিন কনস্যুলেটে তাণ্ডব চালিয়েছে শত শত পাকিস্তানি। দেশটির পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। খবর এপি'র।

পাকিস্তানের কর্মকর্তারা বলেছেন, খামেনিকে হত্যার ঘটনায় রোববার শত শত পাকিস্তানি মার্কিন কনস্যুলেটের বাইরে বিক্ষোভ চালায়। সেই সময় অনেকে মার্কিন কনস্যুলেটে জোর করে প্রবেশের চেষ্টা করে।

ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, কনস্যুলেটের বাইরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ। বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করলে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে।

আরেক ভিডিওতে দেখা যায়, কনস্যুলেটের গেট কম্পাউন্ডের ভেতরে বেশ কয়েকজন পুরুষ জানালা ও দরজার কাচ ভেঙে মূল ভবনে প্রবেশের চেষ্টা করছে। অভিযোগ, ভবনের কিছু অংশে আগুন লাগানো হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন আহতের খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন খামেনি

এদিকে সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা না চালাতে ইরানকে সতর্ক করেছেন।

বেঁচে নেই ইরানের প্রতিরক্ষামন্ত্রী-সশস্ত্র বাহিনীর প্রধান
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইরান মাত্রই জানিয়েছে যে তারা আজ প্রচণ্ড আঘাত হানবে, যা তারা আগে কখনো করেনি। তাদের সেটা না করাই ভালো। তারপরেও তারা যদি সেটা করে তাহলে আমরা তাদের এমন এক শক্তি দিয়ে আঘাত করবো যা আগে কখনো দেখা যায়নি! 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
