# হাসনাত আবদুল্লাহর প্রশংসা করে পোস্ট, চবি ছাত্রদল নেতা বহিষ্কার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-01
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/hasnat-abdullahr-prsngsa-kre-post-cbi-chatrdl-neta-bhishkar](https://dailyfulki.com/article/hasnat-abdullahr-prsngsa-kre-post-cbi-chatrdl-neta-bhishkar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6724.md](https://dailyfulki.com/news/6724.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

চবি সংবাদদাতা : কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে নিয়ে একটি ফেসবুক পোস্টের জেরে বহিষ্কার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক শাহরিয়ার উদ্দিন ফাহাদ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ছাত্রদলের ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

শাহরিয়ার উদ্দিন ফাহাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি চাকসু নির্বাচনে সহ-দপ্তর সম্পাদক পদে নির্বাচন করেছিলেন।

ওই বহিষ্কারাদেশে বলা হয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যোগাযোগ বিষয়ক সম্পাদক শাহরিয়ার উদ্দিন ফাহাদকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হল।

বহিষ্কারের প্রতিক্রিয়া জানিয়ে শাহরিয়ার উদ্দিন ফাহাদ ব্যক্তিগত ফেসবুকে পোস্টে বলেন, যদিও বুঝাতে চেয়েছিলাম, ভিন্ন আদর্শ থেকে দেবিদ্বারের রাজপথে মুখোমুখি দেখা হবে ইনশাআল্লাহ, সেখানে কোনরকম শোকজ না দিয়ে বহিষ্কার আদেশ দেখে হাসি পাচ্ছে লিটারেলি।

এর আগে, গত ১৩ ফেব্রুয়ারি এক ফেসবুক পোস্টে শাহরিয়ার উদ্দিন ফাহাদ লেখেন, দলমত যাই হোক, এইটা অস্বীকার করার সুযোগ নাই যে, দেবিদ্বারের ছেলেরা এখন হাসনাত হইতে চায়। গত ১৭ বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও ছোট আলমপুর চৌমুহনীতে কোন অফিস করতে পারে নাই, কিন্তু গত ৭ তারিখ যখন এলাকায় ঢুকে চৌমুহনীতে শাপলাকলির অফিস দেখলাম, ততক্ষণে নিশ্চিত হয়ে গেছিলাম, দেবিদ্বারে হাসনাতের যুগ শুরু হয়েছে। দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
