# মার্চ মাসের জন্য অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-01
- **বিভাগ (Category)**: অর্থনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/marc-maser-jnz-opribrtit-jwalani-teler-dam](https://dailyfulki.com/article/marc-maser-jnz-opribrtit-jwalani-teler-dam)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6721.md](https://dailyfulki.com/news/6721.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : মার্চ মাসের জন্য অপরিবর্তিত রয়েছে জ্বালানি তেলের দাম। ফেব্রুয়ারি মাসের মতো এবারো প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, অকটেনের দাম ১২০ টাকা, পেট্রোলের দাম ১১৬ টাকা ও কেরোসিনের দাম ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

রোববার (১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার (সংশোধিত) আলোকে মার্চ মাসে ভোক্তাপর্যায়ে ডিজেলের বিক্রয়মূল্য ১০০ টাকা, অকটেন ১২০ টাকা,পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকায় অপরিবর্তিত রেখে নির্ধারণ করা হলো।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
