# তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-01
- **বিভাগ (Category)**: বিশ্ব
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/tel-abibe-dfay-dfay-bisforn](https://dailyfulki.com/article/tel-abibe-dfay-dfay-bisforn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6717.md](https://dailyfulki.com/news/6717.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : ইসরায়েলের তেল আবিবে আজ রবিবার সকালে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় সকাল ৬টার কিছু পর থেকেই দেশটির বিভিন্ন এলাকায় বিমান হামলার আশঙ্কায় সতর্ক সংকেত বেজে ওঠে।  

এর পরেই তেল আবিবে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েল তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের দিক থেকে আসা হামলা প্রতিহত করার চেষ্টা করছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে ইরানের আরও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা করা হচ্ছে। দেশজুড়ে যেকোনো সময় হামলাজনিত সতর্ক সংকেত বেজে উঠতে পারে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতেও কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতারের রাজধানী দোহারর বাসিন্দারাও দাবি করেছেন, শহরটিতে অন্তত ১১টি বিস্ফোরণ ঘটেছে।

এর আগে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় দেশটিতে আরও আটজন আহত হয়েছেন। হামলা শুরুর পর থেকে কাতারে আহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। দেশের বিভিন্ন এলাকায় সীমিত আকারে কিছু ক্ষয়ক্ষতির কথাও জানানো হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
