# মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা শুরুর ঘোষণা ইরানের

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-01
- **বিভাগ (Category)**: বিশ্ব
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/mdhzpracze-27ti-markin-ghanntite-hamla-surur-ghoshna-iraner](https://dailyfulki.com/article/mdhzpracze-27ti-markin-ghanntite-hamla-surur-ghoshna-iraner)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6709.md](https://dailyfulki.com/news/6709.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বোমা হামলার প্রতিবাদে তারা ষষ্ঠ দফার পাল্টা হামলা চালাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আল–জাজিরা এ খবর জানিয়েছে।

বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছে, আইআরজিসি ইসরায়েল এবং এ অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালিয়েছে।

আইআরজিসির দাবি, এ অভিযানে ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের তেল নফ বিমানঘাঁটি, তেল আবিবে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর ‘হাকিরিয়া’ ও একটি বিশাল প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানি বাহিনী পর্যায়ক্রমে ‘অনুশোচনামূলক চপেটাঘাতের’ মাধ্যমে প্রতিশোধের আরও একটি ভিন্ন ও ‘কঠোর পদক্ষেপ’ বাস্তবায়ন করবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
