# ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-28
- **বিভাগ (Category)**: বিশ্ব
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/irane-hamlar-jere-uttpt-mdhzpracz-bdle-zete-pare-bisw-orthneeti](https://dailyfulki.com/article/irane-hamlar-jere-uttpt-mdhzpracz-bdle-zete-pare-bisw-orthneeti)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6696.md](https://dailyfulki.com/news/6696.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা শুরু করার পর পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। এখন ইরানও পাল্টা আঘাত হানছে উপসাগরীয় বিভিন্ন দেশে। এতে শুধু যুদ্ধ নয়, বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতেও বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি (তেল ও গ্যাস) যায় হরমুজ প্রণালী দিয়ে। এই পথেই চলে বহু দেশের বাণিজ্য। তাই এখানে অস্থিরতা মানে গোটা বিশ্বের বাজারে চাপ।

উপসাগরীয় দেশগুলো বড় অর্থনৈতিক কেন্দ্র। এখানে রয়েছে বড় বড় আর্থিক বাজার, বিনিয়োগ ও লাখো প্রবাসী শ্রমিক। এই ব্যস্ত অঞ্চল এখন হামলার মুখে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ দীর্ঘ হলে শুধু অঞ্চল নয়, বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে বড় পরিবর্তন আসতে পারে।

এদিকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আকাশ ও সমুদ্রপথে ইরানের ওপর ‘বিস্তৃত’ হামলা চালিয়ে যাবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই হামলার লক্ষ্য ছিল তার দেশের জন্য ‘অস্তিত্বগত হুমকি’ দূর করা।

অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই অভিযান চলবে বলেও তারা জানিয়েছে।

কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান ও কুয়েতে মার্কিন ঘাঁটির কাছে বিস্ফোরণ ও ক্ষেপণাস্ত্র প্রতিহতের খবর পাওয়া গেছে।
ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় ডোনাল্ড ট্রাম্পকে  বলেছে, ‘এটি আপনার যুদ্ধ নয়।’ কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দ্রুত উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
