# মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-28
- **বিভাগ (Category)**: বিশ্ব
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/mdhzpraczer-sb-flait-bndh-ghoshna](https://dailyfulki.com/article/mdhzpraczer-sb-flait-bndh-ghoshna)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6694.md](https://dailyfulki.com/news/6694.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

**ইরান-ইসরায়েল সংঘাতের জেরে সব ফ্লাইট স্থগিত করেছে কাতার এয়ারওয়েজ। কাতারের আকাশসীমা বন্ধ থাকায় সব ফ্লাইট স্থগিতের এই সিদ্ধান্ত নেওয়া হয়।**

এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সব ফ্লাইট বাতিল করেছে টার্কিশ এয়ারলাইনস। কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, লেবানন, সিরিয়া, ইরাক, ইরান ও জর্ডানে ফ্লাইট বাতিল করে এই এয়ারলাইনস।

 

আজ শনিবার ইরানে হামলা শুরু করে ইসরায়েল। দেশটির কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানও পাল্টা হামলা শুরু কয়েছে ইসরায়েলে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
