# কুড়িগ্রামে বিজিবির অভিযানে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-27
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/kurigrame-bijibir-ovizane-pray-ordhkoti-taka-muulzer-coracalan-pnz-jbd](https://dailyfulki.com/article/kurigrame-bijibir-ovizane-pray-ordhkoti-taka-muulzer-coracalan-pnz-jbd)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6665.md](https://dailyfulki.com/news/6665.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চলতি ২৪ ঘন্টায় মোবাইল ফোন, গরু এবং ভারতীয় মদ জব্দ করেছে কুড়িগ্রাম (২২ বিজিবি)। জব্দকৃত পণ্যের মূল্য ৪৬ লাখ ৪৭ হাজার টাকা।

 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।

 

বিজিবি জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের এলাকায় মাদক ও চোরাচালানী পণ্য পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের সদস্যদের অক্লান্ত প্রচেষ্টা ও পেশাদারিত্বের কারণে সীমান্ত দিয়ে পাচার হয়ে আসা মোবাইল ফোন, গরু এবং ভারতীয় মদ আটক করা সম্ভব হয়েছে।

 

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি জানিয়েছেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদক ও চোরাচালানী পণ্য পাচার রোধে সকল বিওপিকে সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। পাশাপাশি সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি দৃঢ় প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
