# আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্কট্যাংক সংস্থার দাবি, আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-27
- **বিভাগ (Category)**: বিশ্ব
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/antrjatik-goyenda-thinktzangk-sngsthar-dabi-afganistaner-srwocc-dhrmeey-neta-akhundjada-niht](https://dailyfulki.com/article/antrjatik-goyenda-thinktzangk-sngsthar-dabi-afganistaner-srwocc-dhrmeey-neta-akhundjada-niht)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6663.md](https://dailyfulki.com/news/6663.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের ‘অপারশন গজব-লিল হক’ অভিযানে নিহত হয়েছেন কাবুলে ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্কট্যাংক সংস্থা ওপেন সোর্স ইন্টেলিজেন্সের (ওসিন্ট) ইউরোপ শাখা এক বার্তায় এ দাবি করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় আজ শুক্রবার ভোর ৬টা ৩ মিনিটে ওসিন্ট ইউরোপের পক্ষ থেকে বলা হয়েছে, ‘পাকিস্তানি বিমান বাহিনীর হামলায় কাবুলে ইসলামিক এমিরেত অব আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা কয়েকজন শীর্ষ তালেবান কমান্ডারসহ নিহত হয়েছেন।’

২০২১ সালে মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ত্যাগের পর দ্বিতীয় দফায় ক্ষমতা দখল করে তালেবান বাহিনী।

সরকার গঠন করে বাহিনীর শীর্ষনেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা হন সেই সরকারের সর্বোচ্চ নেতা। তার নির্দেশ ও দিকনির্দেশনা অনুযায়ী মূলত চলে তালেবান সরকার। 
পাকিস্তানের দাবি, নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তানকে (টিটিপি) নিজেদের ভূমি ব্যবহার করতে দেয় আফগান সরকার। তবে আফগানিস্তান সরকার এ দাবি বরাবরই অস্বীকার করে আসছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
