# রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-27
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/rajdhaneesh-deser-bivinnsthane-vuumikmp-onuvuut](https://dailyfulki.com/article/rajdhaneesh-deser-bivinnsthane-vuumikmp-onuvuut)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6662.md](https://dailyfulki.com/news/6662.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩।

শুক্রবার দুপুর ১টা ৫৩ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ড ধরে এই ভূমিকম্প স্থায়ী হয়।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভারতের গোসাবা থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে। বাংলাদেশের সাতক্ষীরা থেকে ২৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভৃপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

জানা গেছে, ভূমিকম্পে সাতক্ষীরায় মানুষ শক্ত ঝাঁকুনি অনুভব করেছেন বলে জানা গেছে। মসজিদে নামাজ পড়তে যাওয়া অনেকে আতঙ্কিত হয়ে মসজিদ থেকে বেরিয়ে যান। 
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
