# পুরান ঢাকায় এসির গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-27
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/puran-dhakay-esir-gzas-silindar-bishforne-eki-pribarer-tinjn-dgdh](https://dailyfulki.com/article/puran-dhakay-esir-gzas-silindar-bishforne-eki-pribarer-tinjn-dgdh)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6659.md](https://dailyfulki.com/news/6659.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

পুরান ঢাকায় এসির গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ
স্টাফ রিপোর্টার : পুরান ঢাকার নারিন্দা এলাকার একটি বাসায় এসির গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাসায় এসির একাধিক গ্যাস সিলিন্ডার মজুদ ছিল। সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। দগ্ধরা হলেন- মোক্তার বেপারী (৫৫),  সেলিনা আক্তার (৪৫) ও মোহাম্মদ সেলিম (৩৩)।

জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, রাত ১টার দিকে নারিন্দা এলাকা থেকে আগুনে দগ্ধ হয়ে তিনজন এসেছে। তাদের মধ্যে মো. মোক্তার বেপারীর ২২ শতাংশ দগ্ধ, সেলিনা আক্তারের ২০ শতাংশ দগ্ধ ও মো. সেলিমের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনকেই ভর্তি করা হয়েছে।

সেলিমের অবস্থা আশঙ্কজনক বলে জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাসায় এসির একাধিক গ্যাস সিলিন্ডার মজুদ ছিল। সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ভবনের দেওয়াল ধসে পাশের টিনশেড বাড়ির উপরে পড়ে। পরে স্থানীয়রা ওই বাসা থেকে বেশ কিছু এসির গ্যাস সিলিন্ডার উদ্ধার করেন।  
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
