# জামায়াত-এনসিপির ‘রাজনৈতিক জোট’ নিয়ে যা জানা গেল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-23
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jamayat-ensipir-rajnoitik-jot-niye-za-jana-gel](https://dailyfulki.com/article/jamayat-ensipir-rajnoitik-jot-niye-za-jana-gel)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6559.md](https://dailyfulki.com/news/6559.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এবার তাদের সঙ্গে রাজনৈতিক জোটে যাচ্ছে এনসিপি, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে এখন। সে বিষয়েই এবার নিজেদের অবস্থান জানিয়েছে এনসিপি।

ইতোমধ্যে দলটি শীর্ষ নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৩০ প্রার্থীকে নিয়ে বৈঠক করেছে। দলের নির্বাচন-পরবর্তী করণীয়, সাংগঠনিক কার্যক্রম এবং পদত্যাগ করা নেতাদের দলে ফিরিয়ে আনাসহ নানা বিষয়ে একাধিক বৈঠক করতে যাচ্ছে এনসিপি।

আগামী ২৬ ফেব্রুয়ারি বিশেষ বৈঠকে বসছে দলটি। ওই বৈঠকে সাংগঠনিক আলোচনাসহ বিজয়ী ও পরাজিত প্রার্থীদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং আগামীতে কী কী করণীয়-এমন একটি রূপরেখা উঠে আসবে।

সেখানেই জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোটের বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তিনি বলেন, ‘জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোট নিয়ে কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। আগামী ২৬ ফেব্রুয়ারি বিশেষ বৈঠকে বসব আমরা, সেখানেই এই বিষয়ে আলোচনা হবে।’

মনিরা শারমিন আরও বলেন, ‘আগামী ২৬ ফেব্রুয়ারি আমরা আবারও গুরুত্বপূর্ণ সভা ডেকেছি। ওই সভায় আরও বিস্তারিত আলোচনা হবে। নির্বাচন-পরবর্তী পর্যালোচনা ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমরা সিদ্ধান্ত নেব, আগামীতে কী কী করব, কী কী করা উচিত।’

দলটির মিডিয়া সমন্বয়ক মাহবুব আলম জানিয়েছেন, ‘জামায়াতের সঙ্গে আমরা নির্বাচনী জোটে গিয়েছিলাম, তবে আদর্শিক জোট হওয়ার কোনো সুযোগই নেই। যদিও দুই দলের কমন লক্ষ্য, যেমন জুলাই সনদ বাস্তবায়নের মতো লক্ষ্য পূরণে আমরা একসঙ্গে কাজ করে যাব।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
