# রাজধানীর যেসব এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে আজ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-23
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/rajdhaneer-zesb-elakay-gzaser-swlpcap-thakbe-aj](https://dailyfulki.com/article/rajdhaneer-zesb-elakay-gzaser-swlpcap-thakbe-aj)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6547.md](https://dailyfulki.com/news/6547.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আজ রাজধানীর বেশকিছু এলাকায় ৫ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

এতে বলা হয়, রাজধানীর শহীদ ফারুখ সড়ক, রমজান ভাইয়ের গলি (নিজআর্ট) ও পশ্চিম যাত্রাবাড়ী এলাকায় গ্যাসের স্বল্পচাপ সমস্যা সমাধানের লক্ষ্যে পাইপলাইন প্রতিস্থাপন কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা এসব এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
