# মানিকগঞ্জে খেজুরে সরিষার তেল মিশিয়ে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-22
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/manikgnje-khejure-srishar-tel-misiye-bikri-bzbsayeeke-jrimana](https://dailyfulki.com/article/manikgnje-khejure-srishar-tel-misiye-bikri-bzbsayeeke-jrimana)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6543.md](https://dailyfulki.com/news/6543.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে খেজুরের সঙ্গে সরিষার তেল মিশিয়ে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বাজার তদারকি অভিযানে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযান চলাকালে কার্তিক চন্দ্র নামে এক ব্যবসায়ীর দোকানে খেজুরের সঙ্গে সরিষার তেল মিশিয়ে বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার আইনে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজারের বিভিন্ন দোকানেও তদারকি করা হয়। শাকসবজি, মাছ ও মাংসের দোকানে মূল্যতালিকা ও পণ্যের অবস্থা পরীক্ষা করেন কর্মকর্তারা।

অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, রমজান মাসে নিত্যপণ্য, ফলমূল, তরিতরকারি ও মাছ-মাংসের বাজার স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। অনিয়ম পেলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
