# ধামরাইয়ে লেবু বাগানে চাষ হচ্ছিল গাঁজা, যুবক আটক

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-22
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhamraye-lebu-bagane-cash-hcchil-gannja-zubk-atk](https://dailyfulki.com/article/dhamraye-lebu-bagane-cash-hcchil-gannja-zubk-atk)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/654.md](https://dailyfulki.com/news/654.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে একটি লেবু বাগানে থেকে দুইটি গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। এসময় আটক করা হয় বাগান মালিক এরশাদকে (৩৫)। 

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলার কুশুরা ইউনিয়নের কান্টাহাটি এলাকা থেকে গাছগুলো জব্দ হয়। আটক এরশাদ একই এলাকার ইমান আলীর ছেলে।

পুলিশ জানায়, লেবু বাগানের ভেতরে দুইটি গাঁজার গাছ ছিল। পুলিশ বাগানের ভেতর থেকে গাছ দুটি উপড়ে ফেলে। গাছগুলো থানায় নিয়ে ধ্বংস করা হবে। এ ঘটনায় এরশাদ নামে একজনকে আটক করা হয়েছে। 
ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, “ধামরাই থানা এলাকায় মাদক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। কুশুরা বিট অফিসার এসআই জিয়াউর রহমান গোপন মাধ্যমে জানতে পারেন, কান্টাহাটি এলাকায় এরশাদ নামে এক ব্যক্তি নিজের লেবু বাগানে গাঁজা চাষ করছেন।” 

তিনি বলেন, “ মঙ্গলবার দুপুরে লেবু বাগানের ভেতরে অভিযান চালিয়ে গাঁজা গাছ দুইটি উপড়ে ফেলা হয়। গাছগুলো ধ্বংস করা হবে। এরশাদকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে।”
 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
