# আজ কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-22
- **বিভাগ (Category)**: তথ্য-প্রযুক্তি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/aj-kichu-grahker-mobail-sngzog-samzikvabe-bicchinn-hte-pare](https://dailyfulki.com/article/aj-kichu-grahker-mobail-sngzog-samzikvabe-bicchinn-hte-pare)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6519.md](https://dailyfulki.com/news/6519.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : এনইআইআর সিস্টেমের পরীক্ষামূলক টেস্ট রানের কারণে ডি-রেজিস্ট্রেশন ব্যতীত সিম ব্যবহার করলে কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে হ্যান্ডসেট থেকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে বলে জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন-এমটব।

রোববার (২২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এমটব এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিটিআরসি কর্তৃক এনইআইআর সিস্টেমের পরীক্ষামূলক টেস্ট রানের কারণে ডি-রেজিস্ট্রেশন ব্যতীত সিম ব্যবহার করলে কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে হ্যান্ডসেট থেকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে। তবে পরীক্ষা শেষে বিচ্ছিন্ন হওয়া সংযোগ স্বয়ংক্রিয়ভাবে আবার চালু হয়ে যাবে।

এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
