# আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-22
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/aj-6-ghnta-gzas-thakbe-na-zesb-elakay](https://dailyfulki.com/article/aj-6-ghnta-gzas-thakbe-na-zesb-elakay)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6507.md](https://dailyfulki.com/news/6507.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) ৬ ঘণ্টা দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড।

বার্তায় বলা হয়, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা আশুগঞ্জ উপজেলার আওতাধীন এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
