# আশুলিয়ায় কিশোর গ্যাংয়ের ১৪ সদস্য গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-21
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-kisor-gzangyer-14-sdsz-greptar](https://dailyfulki.com/article/asuliyay-kisor-gzangyer-14-sdsz-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6503.md](https://dailyfulki.com/news/6503.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় কিশোর গ্যাং চক্রের ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার দিবাগত রাতে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার থেকে তাদের আটক করে আশুলিয়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- তপন ব্যাপারী (১৮), রজব (২১), মুন্না আহমেদ (১৮),শিপন মিয়া (২৫), শান্ত সরকার (২২),আরজু (২০), সানি ইসলাম (২৩), রায়হান ইসলাম রাকিব (২০), শাকিল (২০), রাতুল ইসলাম (২০), সোহান (২০), রনি ইসলাম (১৯), কুরবান (২২) ও  শাকিল (২৫)।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে আশুলিয়ার জামগড়া এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন অপরাধে ১৪ জনকে আটক করা হয়েছে। পরে আটককৃতদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, পুলিশ অভিযান পরিচালনা করে ১৪ জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
