# ধামরাইয়ে মুদি দোকানের আড়ালে মাদক কারবার, ইয়াবাসহ রিপন গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-22
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhamraye-mudi-dokaner-arale-madk-karbar-yabash-ripn-greptar](https://dailyfulki.com/article/dhamraye-mudi-dokaner-arale-madk-karbar-yabash-ripn-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/650.md](https://dailyfulki.com/news/650.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে মুদি দোকানের আড়ালে ইয়াবা বিক্রির অভিযোগে মাদকসহ মোঃ রিপন মিয়া (৩২) নামের এক কারবারিকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।

সোমবার (২১ জুলাই) দিনগত ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বাথুলী এলাকার মুদি দোকান থেকে একশ পিচ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ফারুক হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় রিপন দীর্ঘদিন মাদক কারবারির সাথে জড়িত। আটক রিপন মিয়া ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বাথুলী গ্রামের মোঃ তোতা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার বাথুলী এলাকায় রিপনের মুদি দোকানে ইয়াবা বিক্রি করতেছে। দ্রুত সঙ্গীয় ফোর্স নিয়ে বাথুলী এলাকায় অভিযান চালিয়ে মুদি দোকান থেকে একশপিচ ইয়াবাসহ রিপন মিয়াকে আটক করে থানায় নিয়ে আসি।

এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, সোমবার দুপুরের দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বাথুলী এলাকায় অভিযান চালিয়ে রিপন মিয়াকে একশ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে ধামরাই থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়ছে। মঙ্গলবার (২২ জুলাই) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
