# সাভারে মহাসড়কে মটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-20
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-mhasrke-mtrsaikel-durghtnay-chatrer-mrritzu](https://dailyfulki.com/article/savare-mhasrke-mtrsaikel-durghtnay-chatrer-mrritzu)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6482.md](https://dailyfulki.com/news/6482.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার :  সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বিপরীতদিক থেকে আসা অটো রিক্সাকে সাইড দিতে গিয়ে মটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম হাসান আলভী পুলক (২৪)। সে সাভার আর্মি আইবিএ’র  বিবিএ’র ১২তম ব্যাচের ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, হাসান আলভী পুলক বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) প্রথম রমজানের ইফতার সাভার আর্মি আইবিএ’র ক্যাম্পাসে বন্ধুদের সাথে সমাপ্ত করে সাভার সেনানীবাসে সেনা কর্মকর্তা বোন জামাইয়ের বাসায় যাচ্ছিল। পথে রউফ গেইটের নিকট রং সাইড দিয়ে আসা অটোরিক্সাকে পাশ কাটাতে গিয়ে মটরসাইকেলসহ পড়ে যায়। মুহুর্তের মধ্যে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত হয়।

হাসান আলভী পুলকের পিতার নাম রফিকুল ইসলাম। তাদের বাড়ি দিনাজপুর জেলা শহরের ঈদগাহ বসতি আবাসিক এলাকায়। 
সাভার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান শেখ জানান, সাভার সিএমএইচে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
