# নতুন মন্ত্রীদের নিতে সচিবালয় থেকে সংসদ ভবনে ৫০ গাড়ি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-17
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ntun-mntreeder-nite-scibaly-theke-sngsd-vbne-50-gadi](https://dailyfulki.com/article/ntun-mntreeder-nite-scibaly-theke-sngsd-vbne-50-gadi)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6426.md](https://dailyfulki.com/news/6426.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : নতুন মন্ত্রিসভার মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য ৫০টি গাড়ি গেলো জাতীয় সংসদ সচিবালয়ের দক্ষিণ প্লাজায়। দুপুর ১টা ৫ মিনিট থেকে গাড়িগুলো সচিবালয় ছাড়তে শুরু করে।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গাড়িগুলো শপথের পর নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে তাদের বাড়িতে যাবে। প্রতিটি গাড়ির সঙ্গে একজন লিঁয়াজো অফিসার রয়েছেন।

শপথ অনুষ্ঠানে দায়িত্ব পালনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে দুপুর ১২টার পর থেকে একাধিক মাইক্রোবাস সচিবালয় ছেড়ে সংসদ ভবনের উদ্দেশ্যে যাত্রা করেন।

এর আগে সকাল সাড়ে ১০টার থেকে গাড়িগুলো পরিবহন পুল থেকে সচিবালয়ে আসতে শুরু করে। পরিবহন পুলের কর্মকর্তারা জানিয়েছেন, তারা ৬৮ টি গাড়ি প্রস্তুত রেখেছিলেন। এরমধ্যে ৪৫টি গাড়ি প্রথমে সচিবালয়ে এনে রাখা হয়। এরপর আরও কয়েকটি গাড়ি আসে।

বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। এর আগে বেলা ১১ টার দিকে শপথ নেন নতুন নির্বাচিত সংসদ সদস্যরা। 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
