# মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-17
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/mntrisvay-spther-jnz-dak-pelen-zara](https://dailyfulki.com/article/mntrisvay-spther-jnz-dak-pelen-zara)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6425.md](https://dailyfulki.com/news/6425.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার বেলা ১১টার থেকে ডাক পেয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-নেত্রী।

ঠাকুরগাঁও-১ আসনে সংসদ সদস্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চট্টগ্রাম-১১ আসনের আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা-১০ আসনের মির্জা আব্বাস, কক্সবাজার–১ আসনের সালাহউদ্দিন আহমদ, ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী-২ আসনে আবদুল মঈন খান, ফেনী-৩ আসনের আব্দুল আউয়াল মিন্টু, কুমিল্লা-৩ আসনের কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, চাঁদপুর-১ আসনের আ ন ম এহসানুল হক মিলন, কিশোরগঞ্জ-৬ আসনের মো. শরীফুল আলম।

 

সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী। লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। টাঙ্গাইল-৫ আসনের সুলতান সালাউদ্দিন টুকু। বগুড়া-২ আসনের মীর শাহে আলম, পটুয়াখালী-৩ আসনের নুরুল হক (নুর), বরিশাল-১ আসনের এমপি জহির উদ্দিন স্বপন, পঞ্চগড়–২ আসনের ফরহাদ হোসেন আজাদ, ঢাকা-১৩ আসনেরএমপি ববি হাজ্জাজ, জামালপুর–১ আসনের রশিদুজ্জামান মিল্লাত, রাজশাহী-২ আসনের মিজানুর রহমান মিনু, মাগুরা–২ আসনে আত্মবিশ্বাসী বিএনপির নিতাই রায় চৌধুরী, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, কুমিল্লা-৮ আসনে জাকারিয়া তাহের সুমন, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিজয়ী জোনায়েদ সাকি, নাটোর-১ আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন, মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খানম রিতা, নেত্রকোনা -১ আসনের কায়সার কামাল।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
