# শুল্কমুক্ত গাড়ি বা প্লট না নেওয়ার সিদ্ধান্ত বিএনপির এমপিদের

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-17
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sulkmukt-gari-ba-plt-na-newar-siddhant-bienpir-empider](https://dailyfulki.com/article/sulkmukt-gari-ba-plt-na-newar-siddhant-bienpir-empider)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6421.md](https://dailyfulki.com/news/6421.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : শুল্কমুক্ত গাড়ি বা প্লট না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের সংসদীয় দলের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নতুন মন্ত্রিসভার সদস্যদের ব্যবহারের জন্য ৪৯টি গাড়ি সচিবালয় থেকে সংসদ ভবনে যাচ্ছে। মন্ত্রিসভার সদস্যদের শপথ শেষে এসব গাড়িতেই তারা বাসায় ফিরবেন।

আজ সকাল ১০টা ৪২ মিনিটে বিএনপির নবনির্বাচিত এমপিদের শপথ পাঠ করান সিইসি। এরপর তারা সেখান থেকে জাতীয় সংসদের সরকার দলীয় কক্ষে যান। সেখানে সর্বসম্মতি ক্রমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
