# ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-22
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/24-julayer-eicessi-preekshaoo-sthgit](https://dailyfulki.com/article/24-julayer-eicessi-preekshaoo-sthgit)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/642.md](https://dailyfulki.com/news/642.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) যে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষার তারিখ নিয়মিত পরীক্ষা শেষে জানানো হবে। আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার শিক্ষার্থীদের উদ্দেশে এ ঘোষণা দেন।

এদিকে, আজ সকাল থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা যে ছয় দাবিতে বিক্ষোভ করছে, সেগুলোর প্রত্যেকটি দাবিকেই যৌক্তিক বলে মনে করে মেনে নিয়েছে অন্তর্বর্তী সরকার।

গতকাল সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উত্তরা ক্যাম্পাসে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আজ মঙ্গলবারের এইসএচসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়। শিক্ষার্থীদের দাবি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনার প্রেক্ষিতে এদিন মাঝরাতে আসে পরীক্ষার স্থগিতের ঘোষণা। এছাড়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) যে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষার তারিখ নিয়মিত পরীক্ষা শেষে জানানো হবে। আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার শিক্ষার্থীদের উদ্দেশে এ ঘোষণা দেন।

এদিকে, আজ সকাল থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা যে ছয় দাবিতে বিক্ষোভ করছে, সেগুলোর প্রত্যেকটি দাবিকেই যৌক্তিক বলে মনে করে মেনে নিয়েছে অন্তর্বর্তী সরকার।

গতকাল সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উত্তরা ক্যাম্পাসে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আজ মঙ্গলবারের এইসএচসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়। শিক্ষার্থীদের দাবি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনার প্রেক্ষিতে এদিন মাঝরাতে আসে পরীক্ষার স্থগিতের ঘোষণা। এছাড়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
