# দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভের দোয়া

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-16
- **বিভাগ (Category)**: ধর্ম
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/duniya-oo-akhirater-klzan-laver-doya](https://dailyfulki.com/article/duniya-oo-akhirater-klzan-laver-doya)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6397.md](https://dailyfulki.com/news/6397.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : একজন ‍মুসলিম দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভে সচেষ্ট থাকবে। তাই রাসুল (সা.) সব সময় কল্যাণ লাভের দোয়া শিখিয়েছেন। একটি দোয়া হলো-

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াতা ফিদ্দুনইয়া ওয়াল আখিরাহ।

অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা কামনা করি।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, মানুষ যত দোয়া করে তম্মোধ্যে এর চেয়ে উত্তম কোনো দোয়া নেই। (ইবনে মাজাহ, হাদিস : ৩৮৫১)
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
