# ১১ দলীয় জোটের বিক্ষোভের ডাক

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-14
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/11-dleey-joter-bikshover-dak](https://dailyfulki.com/article/11-dleey-joter-bikshover-dak)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6371.md](https://dailyfulki.com/news/6371.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সারা দেশে নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে আগামী সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এদিন আসরের পর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে মিছিলটি বের হবে।

শনিবার সন্ধ্যায় ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত সূত্র এ তথ্য জানিয়েছে।

ওই সূত্র জানিয়েছে, নির্বাচন পরবর্তী দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটছে। এরই মধ্যে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের লোকদের বহু বাসা-বাড়ি, পরিবারের সদস্য ও ব্যবসাপ্রতিষ্ঠানে বর্বর হামলার খবর পাওয়া গেছে।

ভোটের আগে দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ছাড়াও ভোটের রাতেই অন্তত ২১টি সহিংসতার তথ্য তুলে ধরেছে জামায়াত। নির্বাচনে ব্যাপক জয়ের মধ্য দিয়ে ক্ষমতায় বসতে যাওয়া বিএনপির লোকেরাই এসব সহিংসতা ঘটাচ্ছে বলে সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
