# জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয় অর্জন করেছি : ইসি সানাউল্লাহ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-13
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jati-hisebe-amra-cuurantvabe-bijy-orjn-krechi-isi-sanaullah](https://dailyfulki.com/article/jati-hisebe-amra-cuurantvabe-bijy-orjn-krechi-isi-sanaullah)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6355.md](https://dailyfulki.com/news/6355.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসী ঈদ উৎসবের মতোই ভোট দিয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, ‘জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয় অর্জন করেছি।’

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশনা অনুষ্ঠানের সমাপনী ঘোষণাকালে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

ইসি সানাউল্লাহ বলেন, ‘এ নির্বাচনের ফলে জাতি হিসেবে বিশ্ববাজারে মান-সম্মান ও ভাবমূর্তি বৃদ্ধি করবে। এ কারণে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে। অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে। আমরা জনগণ ও সরকারের কাছে কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘১৩ ফেব্রুয়ারির সকাল গণতন্ত্রের অগ্রযাত্রায় স্মরণীয় হয়ে থাকবে। আমাদের নির্মোহভাবে আইন প্রয়োগ করে নিরপেক্ষভাবে নির্বাচন করার অঙ্গীকার ছিল। সরকারের সহযোগিতায় সবার অংশগ্রহণে সেটি সম্ভব হয়েছে।’

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ ও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
