# ভোট সম্পন্ন হওয়ায় শুক্রবার দেশব্যাপী দোয়ার আয়োজনের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-13
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/veat-smpnn-hway-sukrbar-desbzapee-doyar-ayojner-onurodh-dhrm-mntrnalyer](https://dailyfulki.com/article/veat-smpnn-hway-sukrbar-desbzapee-doyar-ayojner-onurodh-dhrm-mntrnalyer)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6343.md](https://dailyfulki.com/news/6343.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দেশব্যাপী দোয়ার আয়োজনের অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচন সর্বমহলে গ্রহণযোগ্য ও প্রশংসিত হয়েছে।

 

এরূপ একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে দেশব্যাপী সব মসজিদে শোকরানা দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে স্ব-স্ব ধর্মমতে প্রার্থনা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। 

 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শোকরানা দোয়া এবং  সুবিধামতো সময়ে মন্দির, গির্জা ও প্যাগোডায় স্ব-স্ব ধর্মমতে বিশেষ প্রার্থনা আয়োজনের জন্য অনুরোধ জানানো হয়।

এটি বাস্তবায়নে ফাউন্ডেশনের মহাপরিচালক এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
