# বেসরকারিভাবে নির্বাচিত বিএনপি প্রার্থী সাদিক রিয়াজ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-12
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/besrkarivabe-nirwacit-bienpi-prarthee-sadik-riyaj](https://dailyfulki.com/article/besrkarivabe-nirwacit-bienpi-prarthee-sadik-riyaj)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6332.md](https://dailyfulki.com/news/6332.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুর-২ আসনে সংসদীয় নির্বাচনে ১১৬টি কেন্দ্রের মধ্যে সবকটি ফলাফলে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী। তিনি ১৭০২২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের একেএম আফজালুল আনাম দাঁড়িপাল্লা ১৩৩০৪২ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ফলাফল পাওয়া যায়। এর আগে এদিন সকাল সাড়ে ৭টা থেকে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
