# কুষ্টিয়ার ৪ আসনের ৩টিতেই এগিয়ে জামায়াতের প্রার্থীরা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-12
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/kushtizar-4-asner-3titei-egiye-jamayater-prartheera](https://dailyfulki.com/article/kushtizar-4-asner-3titei-egiye-jamayater-prartheera)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6329.md](https://dailyfulki.com/news/6329.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার চার আসনের মধ্যে প্রাপ্ত বেসরকারি ফলাফলে তিনটিতে জামায়াতে ইসলামী এবং একটিতে ধানের শীষের প্রার্থী এগিয়ে রয়েছেন।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ১৩৫ কেন্দ্রের মধ্যে ৯১ কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা ১ লাখ ২২ হাজার ৬০৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. বেলাল উদ্দিন ৬১ হাজার ২৮৮ ভোট পেয়েছেন।

কুষ্টিয়া-২ (মিরপুর ও ভেড়ামারা) আসনে ১৭০ কেন্দ্রের মধ্যে ৭৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী জামায়াতে ইসলামীর মো. আব্দুল গফুর ৮৬ হাজার ৬০৭ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ৬৩ হাজার ৩৪৫ ভোট পেয়েছেন।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বেসরকারি ফলাফলে আলোচিত প্রার্থী জামায়াতে ইসলামীর মুফতি আমির হামজা এগিয়ে রয়েছেন। এ আসনে ১৪২টি কেন্দ্রের মধ্যে ৬১ কেন্দ্রের বেসরকারি ফলাফলে আমির হামজা ৭৯ হাজার ৪৪০ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রকৌশলী মো. জাকির হোসেন সরকার ৫৩ হাজার ৮৭১ ভোট পেয়েছেন।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে ১৫২ কেন্দ্রের মধ্যে ৩১টি কেন্দ্রের বেসরকারি ফলাফলের ভিত্তিতে জামায়াতে ইসলামীর মো. আফজাল হোসেন ৩১ হাজার ৫৯২ ভোট পেয়ে এগিয়ে আছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ মেহেদী আহমেদ রুমি ২৫ হাজার ১৩২ ভোট পেয়েছেন।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
