# আপন ভাইকে হারিয়ে জামায়াতকে প্রথম জয় এনে দিলেন মোস্তাফিজুর

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-12
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/apn-vaike-hariye-jamayatke-prthm-jy-ene-dilen-mostafijur](https://dailyfulki.com/article/apn-vaike-hariye-jamayatke-prthm-jy-ene-dilen-mostafijur)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6326.md](https://dailyfulki.com/news/6326.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

কুড়িগ্রাম সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী, চর রাজিবপুর ও চিলমারী) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াত ইসলামের দাড়িপাল্লার প্রার্থী মোস্তাফিজুর রহমান। তিনি পেয়েছেন ৭৮ হাজার ৯৪৩ ভোট।

মোস্তাফিজুর রহমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তারই আপন ভাই বিএনপির মো. আজিজুর রহমান। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৫৭ হাজার ৯৪৫ ভোট।

এই আসনে মোট ভোটারের সংখ্যা ছিল ৩ লাখ ২২ হাজার ১৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৭৮৩ ও নারী ভোটার ১ লাখ ৬১ হাজার ৩৬২ জন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
