# আমরা এগিয়ে আছি : জামায়াত আমির

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-12
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/amra-egiye-achi-jamayat-amir](https://dailyfulki.com/article/amra-egiye-achi-jamayat-amir)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6320.md](https://dailyfulki.com/news/6320.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

 

জামায়াত আমির বলেন, ১১ দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে আছেন। সরকারে যেতে পারলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবে জামায়াত। সরকার গঠন করতে পারলে সব দলকে নিয়ে কাজ করা হবে।

নির্বাচনের ফলাফল নিয়ে তিনি বলেন, ভোটের ফল গণনা এখনো শেষ হয়নি। এখনই চূড়ান্ত কিছু বললে ভোটারদের প্রতি সুবিচার হয় না। ধীরে ধীরে ফল আসবে। জাতির গুরুভার পেলে আমরা দেশ ও মানুষের জন্য কাজ করবো।

 

এ সময় সাংবাদিকদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, আপনারা আমাদের ভুল হলেও ছাড় দেবেন না।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। শেষ হয় বিকাল সাড়ে ৪টায়। সারাদেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দিয়েছেন ভোটাররা। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই আসনটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
