# ২১ অনিয়মের অভিযোগ করল এনসিপি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-12
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/21-oniymer-ovizog-krl-ensipi](https://dailyfulki.com/article/21-oniymer-ovizog-krl-ensipi)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6310.md](https://dailyfulki.com/news/6310.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কেন্দ্র দখলসহ ২১টি অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ধরেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন। রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় এনসিপি নেত্রী দেশের বিভিন্ন স্থানে প্রার্থী ও সমর্থকদের ওপর সহিংসতা, কেন্দ্র দখল, পোলিং এজেন্টকে ভোটকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া, একজনের ভোট আরেকজন দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ করেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
