# ব্যালট ভুল ভাঁজে বাতিলের শঙ্কা, সচেতনতার আহ্বান প্রার্থীদের

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-12
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/bzalt-vul-vannje-batiler-snka-scetntar-ahwan-prartheeder](https://dailyfulki.com/article/bzalt-vul-vannje-batiler-snka-scetntar-ahwan-prartheeder)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6304.md](https://dailyfulki.com/news/6304.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ব্যালট ভুল ভাঁজে বাতিলের শঙ্কা, সচেতনতার আহ্বান প্রার্থীদের
স্টাফ রিপোর্টার : ব্যালট পেপারে সিল দেওয়ার পর ভুলভাবে ভাঁজ করায় উল্লেখযোগ্য সংখ্যক ভোট বাতিল হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন প্রার্থী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

কেন্দ্র পরিদর্শনে দেখা গেছে, অনেক ভোটার ব্যালট এমনভাবে ভাঁজ করছেন যাতে সিলের কালি পাশের প্রতীকে লেগে যাচ্ছে। এতে ভোট বাতিল হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

ঢাকা-১২ আসনে ‘ট্রাক’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বাশার চৌধুরী বলেন, মগবাজার এলাকার কয়েকটি কেন্দ্র ঘুরে তিনি এ ধরনের সমস্যা লক্ষ্য করেছেন। তার দাবি, কিছু প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাও ব্যালট সঠিকভাবে ভাঁজ করার পদ্ধতি সম্পর্কে পুরোপুরি অবগত নন, যা বাতিল ভোটের সংখ্যা বাড়াতে পারে।

তবে প্রভাতী বিদ্যানিকেতন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. ফয়েজ জানান, ভোটাররা ভাঁজ করতে না জানলে কর্মকর্তারা সঠিক নিয়ম দেখিয়ে দিচ্ছেন, যাতে কোনো ভোট নষ্ট না হয়।

ওই কেন্দ্রে মোট ২ হাজার ৫৫৫ জন পুরুষ ভোটারের মধ্যে সকাল সাড়ে ১১টা পর্যন্ত ৪৬১ জন ভোট দিয়েছেন, যা প্রায় ১৮ শতাংশ উপস্থিতি।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
