# ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে যুবদল নেতা আটক

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-12
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/votkendre-prvab-bistarer-ovizoge-zubdl-neta-atk](https://dailyfulki.com/article/votkendre-prvab-bistarer-ovizoge-zubdl-neta-atk)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6297.md](https://dailyfulki.com/news/6297.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের মুলাদী উপজেলায় ভোটগ্রহণ চলাকালীন প্রভাব বিস্তারের অভিযোগে যুবদল নেতা নুরু মৃধাকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। আটক নুরু মৃধা মুলাদী উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি এবং কাজীরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাকে কাজীরচর ইউনিয়নের জালিয়া কান্দি ১ নম্বর ওয়ার্ডে ভোটকেন্দ্র থেকে আটক করা হয়।

মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধুরী বলেন, ‘বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
