# গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা ঘুরে দেখলেন দুই উপদেষ্টা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-22
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/gopalgnje-kshtigrst-sthapna-ghure-dekhlen-dui-updeshta](https://dailyfulki.com/article/gopalgnje-kshtigrst-sthapna-ghure-dekhlen-dui-updeshta)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/628.md](https://dailyfulki.com/news/628.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষ ও হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনাসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। তারা হলেন- সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তারা জেলা কারাগারে আসেন। সেখানে ক্ষতিগ্রস্ত কারাগার পরিদর্শন করেন। এ সময় কারা কর্তৃপক্ষের সাথে কথা বলেন উপদেষ্টারা। বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

এরপর দুই উপদেষ্টা এনসিপির সভা মঞ্চ, সংঘর্ষের স্থান, জুলাই স্মৃতি স্তম্ভসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখেন।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলার তানিয়া জামান, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসানসহ দুই মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাসহ আরও অনেক উপস্থিত ছিলেন।

এরপর দুই উপদেষ্টা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসন ও পুলিশের সাথে সভা করার কথা রয়েছে রয়েছে। দুপুর ১২টায় দুই উপদেষ্টা স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
