# শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা নিয়ে অতীব জরুরি নির্দেশনা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-11
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sikshaprtishthane-niraptta-niye-oteeb-jruri-nirdesna](https://dailyfulki.com/article/sikshaprtishthane-niraptta-niye-oteeb-jruri-nirdesna)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6271.md](https://dailyfulki.com/news/6271.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা নিয়ে অতীব জরুরি নির্দেশনা
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ছুটিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করছে সরবার।

নির্বাচনের ছুটির সময়ে প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

বিষয়টি অতীব জরুরি বলে উল্লেখ করেছে অধিদপ্তর।
অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এবং সাপ্তাহিক ছুটি (১১-১৪ ফেব্রুয়ারি) উপলক্ষে ছুটিকালীন সময়ে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন সকল প্রতিষ্ঠানের ভবন/ওয়ার্কশপ/ল্যাবরেটরি ও অন্যান্য স্থাপনার সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ এবং ছুটিকালীন দায়িত্ব পালনের রোস্টার প্রস্তুত করতে হবে। প্রস্তুতকৃত রোস্টার তালিকা অনুযায়ি স্ব-স্ব কার্যক্রম বাস্তবায়নের পরবর্তী ব্যবস্থা গ্রহণপূর্বক এ বিষয়ে পরিচালক (প্রশাসন), কারিগরি শিক্ষা অধিদপ্তরকে অবহিতকরণের জন্য নির্দেশক্রমে বিশেষভাবে অনুরোধ জানানো হলো।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
