# সাভারে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেফতার ৩, তিনটি অস্ত্র  উদ্ধার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-09
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-swecchasebk-dler-netash-greftar-3-tinti-ostr-uddhar](https://dailyfulki.com/article/savare-swecchasebk-dler-netash-greftar-3-tinti-ostr-uddhar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6233.md](https://dailyfulki.com/news/6233.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে যৌথ বাহিনীর অভিযানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা গালিব ইমতিয়াজ নাহিদসহ তিনজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

 

সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে সাভারের চাপাইন রোডের তালতলা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে মোহাম্মদপুরের বসিলা আর্মি ক্যাম্পের একটি দল। আটক ব্যক্তিরা হলেন- গালিব ইমতিয়াজ নাহিদ, মাসুদ রানা আলভি এবং রবিউল আউয়াল বাবু। এদের মধ্যে নাহিদ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক ও জাবি ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

 

সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক =ব্যক্তিদের মধ্যে নাহিদ একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ১৩টি দেশি অস্ত্র ও বিভিন্ন ধরনের গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, ২০১০ সালের মে মাসেও সাভারের একটি আবাসিক হোটেল থেকে গালিব ইমতিয়াজ নাহিদকে আটক করেছিল র‍্যাব। সে সময় তার কাছে যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন পাওয়া যায়।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
