# সাভারে স্মরণিকা সমাজ কল্যাণ সমিতির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-09
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-smrnika-smaj-klzan-smitir-nirwacnee-mtbinimz-sva-onushthit](https://dailyfulki.com/article/savare-smrnika-smaj-klzan-smitir-nirwacnee-mtbinimz-sva-onushthit)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6232.md](https://dailyfulki.com/news/6232.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : সাভার পৌর এলাকার স্মরণিকায় আবাসিক এলাকায় স্মরণিকা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে একটি নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও বাসিন্দাদের অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাজমুস সাকিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদ মোল্লা, বিএনপি নেতা শরিফুল আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট মেহেদী হাসান মাসুম, বিএনপি নেতা মশিউর রহমান মুকুলসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সংগঠনের সদস্যরা।

মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, তিনি নির্বাচিত হলে এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে কাজ করবেন। তিনি উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

পরে তিনি উপস্থিত সবার কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। সভা শেষে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
