# পরীমণিকে ‘হ ত্যা’র হুমকি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-09
- **বিভাগ (Category)**: বিনোদন
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/preemnike-h-tzar-humki](https://dailyfulki.com/article/preemnike-h-tzar-humki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6230.md](https://dailyfulki.com/news/6230.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ফোনকলে হত্যার হুমকি পেয়েছেন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। বিদেশ থেকে একটি অজানা নম্বর থেকে ফোন করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকির সঙ্গে ব্যবহার করা হয়েছে অকথ্য ভাষা, গালিগালাজ।

ফেসবুক পেইজে সেই ফোন কথোপকথনের ভিডিও প্রকাশ করেছেন পরীমণি নিজেই।

ভিডিওতে দেখা যায়, কিউবা থেকে কল করা নম্বরটি ব্যবহার করে অজ্ঞাত ব্যক্তি অভিনেত্রীকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

ভিডিওর ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘ভোট নিয়ে কিছু শেয়ার করা যাবে না! এরা কারা?’

এছাড়াও তিনি বাংলাদেশ আর্মি, সিআইডি পুলিশ এবং বাংলাদেশ পুলিশের অফিসিয়াল পেইজগুলো মেনশন করেছেন, যাতে নজর দেওয়া হয়।

এ বিষয়ে পরীমণি বলেন, হুট করে একটি বিদেশি নম্বর থেকে আমাকে কল দিয়েই বিভিন্ন গালিগালাজ শুরু করেন। পাশাপাশি ভোট নিয়ে কিছু বলা ও সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করা যাবে না বলে আমাকে হত্যার হুমকি দেয়।

পরীমনির বেশ কিছু চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। তিনি সম্প্রতি ‘গোলাপ’ নামের নতুন সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন, যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন নিরব। সিনেমাটির শুটিং শিগগিরই শুরু হবে বলে জানা গেছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
