# এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-08
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/empioovukt-sikshk-krmcareeder-jnz-br-sukhbr](https://dailyfulki.com/article/empioovukt-sikshk-krmcareeder-jnz-br-sukhbr)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6200.md](https://dailyfulki.com/news/6200.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : প্রায় পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জানুয়ারি মাসের বেতন-ভাতা ছাড়ের সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে। এর ফলে সোমবার (৯ ফেব্রুয়ারি) থেকেই পর্যায়ক্রমে শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে বেতন-ভাতা জমা হতে শুরু করবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে জানা যায়, রোববার অথবা সোমবার জানুয়ারি মাসের বেতনের জিও জারি হতে পারে। সে অনুযায়ী রোববার জিও জারি হওয়ায় সোমবার থেকেই শিক্ষক-কর্মচারীরা বেতন পাচ্ছেন।

প্রতি মাসে প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে শিক্ষক-কর্মচারীদের বেতনের বিল দাখিল করেন। যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বেতনের অর্থ ছাড় দেওয়া হয়। চূড়ান্ত অনুমোদনের পর তা সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত ও সময়মতো পরিশোধ নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন ব্যবস্থা চালু করেছে। এর ফলে বেতন-ভাতা প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ হয়েছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
