# বিমান বিধ্বস্তের ঘটনায় জরুরি সহায়তার নির্দেশ বিএনপির

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-21
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/biman-bidhwster-ghtnay-jruri-shaytar-nirdes-bienpir](https://dailyfulki.com/article/biman-bidhwster-ghtnay-jruri-shaytar-nirdes-bienpir)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/617.md](https://dailyfulki.com/news/617.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিএনপির স্বাস্থ্য টিমকে আহতদের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ নির্দেশনার কথা জানানো হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
